ইসলাম টাইমস ডেস্ক: প্রবীণ সাংবাদিক ও ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় তার মৃত্যু হয়। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন।
কর্মজীবনে তিনি সাংবাদিক হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন। এছাড়া ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি তিনি।
















