বিহারে ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ২৬ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: আবারও বজ্রপাতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটল ভারতের বিহারে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা দফতর সূত্রে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এই সময়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাজ্যের আট জেলায় ২৬ জন মারা গেছেন। পাটনা ছাড়াও রয়েছে সমস্তিপুর, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, শেওহর, কাটিহার, মাধেপুরা ও পূর্ণিয়া।

এই আট রাজ্যের মধ্যে সমস্তিপুরে সর্বাধিক সাতজন মারা গেছেন। পটনায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ছয়জনের। পূর্ব চম্পারণে মারা গেছেন চারজন। কাটিহারে তিনজন। শেওহর ও মাধেপুরায় দুজন করে মারা গেছেন। পশ্চিম চম্পারণ ও পূর্ণিয়ায় মারা গেছেন একজন করে।

এর আগে ৩০ জুন মঙ্গলবার বিহারে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জন মারা গেছেন। ২৫ জুন ২৩ জেলায় মৃত্যু হয়েছে ৯৩ জনের।

পূর্ববর্তি সংবাদঅবিলম্বে করোনা পরীক্ষার ফি প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের
পরবর্তি সংবাদকরোনার উপসর্গ নিয়ে বিএনপি নেতা এম এ হক মারা গেছেন