ফতুল্লায় রাস্তা ধ্বসে গিয়ে ট্রাক খাদে: ৬ জন আহত

এএনএম আশরাফ ।। – নারায়ণগঞ্জ থেকে

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের হাজীপাড়ায় ইটবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে বন্যার পানিতে ডুবে যায়। এতে ট্রাকটিতে থাকা ড্রাইভারসহ অন্তত ৬জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ ৪ঠা জুলাই (শনিবার) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নবনির্মিত একটি কার্লভার্টের রাস্তার দুপাশে ফাটল সৃষ্টি হয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে তৎক্ষণাত হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাতে জানা যায়, গত বছরের বন্যায় রাস্তাটি ভেঙ্গে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মাত্র চার মাস আগে জায়গাটিতে কার্লভার্ট নির্মাণ করে চলাচল উপযোগী করা হয়েছে। তবে দুদিন ধরে বন্যার পানি বাড়তে থাকলে আবারো এখানে ফাটল সৃষ্টি হয়।

আজ ভোরে ইটবোঝাই ট্রাকটি নিয়ে যাওয়ার সময় রাস্তার একপাশে খাদ দেখে ড্রাইভার অপর পাশ দিয়ে গাড়িটি নেয়ার চেষ্টা করলে কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড শব্দে রাস্তা ধ্বসে তা বন্যার পানিতে ডুবে যায়। তবে আল্লাহর অশেষ রহমতে, পিছনের দিক সম্পূর্ণ তলিয়ে গেলেও গাড়ির সামনের দিক কিছুটা উঁচু ভূমিতে পড়ায় প্রাণহানী ও বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে বাঁচা গেছে।

পূর্ববর্তি সংবাদমোদির লাদাখ সফরের পরই চরম হুঁশিয়ারি চীনের, ‘ভুলেও পাল্লা দিতে এসো না’
পরবর্তি সংবাদচলতি মাসে দেশে বন্যা পরিস্থিতির আশঙ্কা, হতে পারে নিম্নচাপ