২৯ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ৩ হাজার ২৮৮ জন, করোনামুক্ত ৭০ হাজার ৭২১ জন

ইসলাম টাইমস ডেস্ক: ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। মোট মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন।

২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৬৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭০ হাজার ৭২১ জন।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ২৮৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তি সংবাদথামছেই না সীমান্ত হত্যা: আজ চাঁপাইনবাবগঞ্জে খুন হলো আরেক বাংলাদেশি
পরবর্তি সংবাদক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার রায় আগস্টে