লকডাউনের নিয়ম ভেঙে গাড়িবহর নিয়ে ওয়ারীতে প্রবেশ ডিএসসিসি কর্মকর্তার!

ইসলাম টাইমস ডেস্ক: পুরান ঢাকার ওয়ারী এলাকায় লকডাউনের মধ্যেই গাড়িবহর নিয়ে প্রবেশের অভিযোগ পাওয়া গেছে দক্ষিণ সিটি করপোরেশ (ডিএসসিসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হকের বিরুদ্ধে।

শনিবার(০৪ জুলাই) সকাল থেকে ২১ দিনের লকডাউনে পুরান ঢাকার ওয়ারী এলাকা। জীবাণুমুক্তকরণ ও জরুরি সেবাদান ছাড়া কোনো গাড়ি প্রবেশের অনুমতি না থাকলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজেই সে নিয়ম ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তিনি ৮-১০ টি গাড়ির বহর নিয়ে প্রবেশ করেন ভেতরে। কারণ জানতে চাইলে বলেন, ভুল হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রথম দিন ছোটখাট কিছু জটলা থাকতে পারে। আমাদের তো অভিজ্ঞতা নেই। কালকে থেকে আর এরকম হবে না।

এদিকে, প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে-বের হতে দেয়া হয়নি। গৃহকর্মীরাও ভেতরে কাজে যাওয়ার অনুমতি পাননি। এদিকে ভেতরে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে না পারায় ক্ষতির আশঙ্কা জানান অনেক ব্যবসায়ী।

১ লাখেরও বেশি মানুষের বাস ওয়ারীতে এখন পর্যন্ত ৪৬ জন করোনা পজিটিভ হয়েছেন।

পূর্ববর্তি সংবাদবিএনপির সাবেক প্রতিমন্ত্রী টি এম গিয়াস উদ্দিন মারা গেছেন
পরবর্তি সংবাদভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে বরখাস্ত চার কর্মকর্তা, শোকজ ৩৬