গত ৬ দিনে বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ৯ লাখের বেশি

ইসলাম টাইমস ডেস্ক: পৃথিবীজুড়ে নভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, গত ৬ দিনে কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখের বেশি মানুষ। বিপরীতে সুস্থও হয়েছেন ৯ লাখের বেশি।

গত ২৮ জুন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ কোটি ৮১ হাজার ৫২২ জন। ৪ জুলাই শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট রোগী দাঁড়িয়েছে, ১ কোটি ১২ লাখ ২০ হাজার ৯ জন। এই হিসাবে ৬ দিনে রোগী পাওয়া গেছে ১১ লাখ ৩৮ হাজার ৪৮৭ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৩৫০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে গত সাত দিনে বেশি রোগী পাওয়া গেছে আমেরিকান অঞ্চলে। এই সময়ে অঞ্চলটিতে রোগী পাওয়া গেছে, ৫৫ লাখ ৭৫ হাজার ৪৮২ জন।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া গেছে, ৮ লাখ ৮৮ হাজার ৭৩২ জন।

প্রথম সংক্রমণ ধরা পড়ার পর চার মাসের মাথায় ১ এপ্রিল বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এর পরের সাত সপ্তাহে আরও ৪০ লাখ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় ২১ মে আক্রান্তের সংখ্যা অর্ধ কোটি ছাড়িয়ে যায়। পরের ৫০ লাখ রোগী শনাক্ত হয় আরও কম সময়ে, মাত্র পাঁচ সপ্তাহে।

পূর্ববর্তি সংবাদনিজ দলীয় নেত্রীকে ধর্ষণের অভিযোগ পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতার বিরুদ্ধে
পরবর্তি সংবাদবরিশালে ১২ ঘণ্টার ব্যাবধানে বাবা-ছেলের লাশ উদ্ধার