২ আসনে উপনির্বাচন ১৪ জুলাই

ইসলাম টাইমস ডেস্ক: বগুড়া-১ এবং যশোর-৬ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

আজ শনিবার বিকালে কমিশন সভায় এই দুই আসনে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সচিব বলেন, নতুন করে কোনো মনোনয়নপত্র জমা, দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ এ দুই আসনে ভোট হওয়ার ছিল। করোনার কারণে ভোটগ্রহণ স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন।

পূর্ববর্তি সংবাদঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানালেন ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদশেবাচিমে চিকিৎসক-কর্মচারীদের বিরোধ তুঙ্গে, কর্মবিরতির হুমকি