উত্তেজনা বাড়িয়ে চীন সাগরে ঢুকল মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ

ইসলাম টাইমস ডেস্ক: নানা বিষয়ে বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের উত্তেজনা বেড়েছে। এই অবস্থায় বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহী রণতরিসহ যুদ্ধজাহাজের একটি বহর পাঠিয়েছে ওয়াশিংটন।

গতকাল শনিবার সেখানে সাম্প্রতিকালের সবচেয়ে বড় সামরিক মহড়া হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেওয়ার জন্যই যুদ্ধজাহাজগুলো সেখানে পাঠানো। তবে এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো, যখন দক্ষিণ চীন সাগরে বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে চীন।

করোনাভাইরাস, বাণিজ্য, হংকংসহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বর্তমানে উত্তেজনা চরমে। এমন সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টির জন্য একে অন্যকে দায়ী করে আসছে দেশ দুটি। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানায়, ইন্দো-প্যাসিফিক মুক্ত ও খোলা রাখতে গতকাল দক্ষিণ চীন সাগরে অভিযান ও মহড়া পরিচালনা করতে যাচ্ছে ইউএসএস নিমিটজ ও ইউএসএস রোনাল্ড রিগ্যান (দুটি বিমানবাহী রণতরি)।

পূর্ববর্তি সংবাদপাটকল বন্ধের আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল করতে হবে: ইসলামী শ্রমিক আন্দোলন
পরবর্তি সংবাদকালভার্ট নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে