এক সপ্তাহরে ব্যবধানে সদরঘাটে আবারও লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

ইসলাম টাইমস ডেস্ক: সদরঘাটে এক সপ্তাহরে ব্যবধানে আবারও ঘটেছে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা। এই ঘটনায় এক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে বলে জানা গেছে।

রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়া খেয়া নৌকায় মাঝিসহ ৬ জন ছিলেন। দুর্ঘটনার পর নৌকার মাঝি ও ৪ যাত্রী তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন।

সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম জানান, বেলা ১২টার দিকে একটি খেয়া নৌকায় ৫ জন যাত্রী নিয়ে আগানগর ঘাট থেকে বাদামতলী ঘাটে যাচ্ছিল। খেয়া নৌকাটি বাদামতলী ঘাটের কাছাকাছি আসার পর ঘাটে বার্দিং করে রাখা মিরাজ-৬ নামের লঞ্চটি পেছনে দিকে গতি দিলে এর সঙ্গে নৌকাটি ধাক্কা লেগে ডুবে যায়। এসময় নদীতে থাকা অন্য খেয়া নৌকার মাঝিরা ডুবে যাওয়া নৌকার মাঝিসহ ৫ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। কিন্তু এখনঘ একজন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রোববার দুপুর ২টা ২৫ মিনিটে খবরটি পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষনিক আমাদের একটি ডুবুরি দল সেখানে পাঠানো হয়। নিখোঁজ যাত্রীর সন্ধানে ডুবুরি দল কাজ করছে। সেখানে সহযোগিতা করছে নৌ পুলিশের টহল দল।

গত ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ নামের লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদবাসাইলে ‘মসজিদের প্রথম কাতারে বসবেন অফিসার’ মর্মে নোটিশ: ক্ষোভ, প্রতিবাদ
পরবর্তি সংবাদসঙ্কটকালে দেশজুড়ে তরুণ আলেমদের নানা উদ্যোগ