জাপানে ভারি বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধ্বস, নিহত ১৫

ইসলাম টাইমস ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়ুশোতে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, বন্যার কবলে পড়া একটি নার্সিং হোম থেকেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাইপোথারমিয়ায় আরও তিন জনের মৃত্যু হয়।

ইতোমধ্যে দেশটির সরকার স্থানীয় দুই লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। উদ্ধার অভিযানের জন্য দশ হাজার সেনা পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রবিবারও সারা রাত বৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কুমামোটো ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চলে সবচেয়ে বেশি আঘাত হেনেছে বৃষ্টিপাত ও বন্যা। এতে করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, হাজারো মানুষ বিদ্যুৎহীন। এখন পর্যন্ত কুমামোটোর প্রায় ৬ হাজার মানুষ বিদ্যুৎহীন বলে খবরে বলা হয়েছে।

এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসি ও এনএইচকের।

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে এ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সোমবার পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকবে।

নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার নির্দেশের পর বহু মানুষ ঘরবাড়ি ফেলে জরুরি আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন।

এরই মধ্যে বন্যার তোড়ে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। ভূমিধসের কবলে পড়েছে অনেক ঘরবাড়ি।

পূর্ববর্তি সংবাদসময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বার: মাহাথির
পরবর্তি সংবাদফরিদপুরে নামাযে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা