বোর্ড পরীক্ষা ও শিক্ষকদের ত্রাণ বিষয়ে বেফাকের বৈঠক অনুষ্ঠিত

 ইসলাম টাইমস ডেস্ক:  সঙ্কটে পড়া মাদরাসা শিক্ষকদের জন্য বেফাকের বরাদ্দকৃত ত্রাণ ও করোনা পরিস্থিতিতে কওমি মাদরাসার বোর্ড পরীক্ষা বিষয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মজলিসে আমেলার এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন  বেফাকুল মাদারিসের সহ সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

শনিবার বেফাকের মজলিসে আমেলার বৈঠকে সঙ্কটে পড়া মাদরাসা শিক্ষকদের জন্য বেফাকের বরাদ্দকৃত ত্রাণের টাকা ৩ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের হেফজখানাগুলো খোলা, কুরবানীর আগেই শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বিশেষ ব্যবস্থায় বেফাকের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ও প্রতি বছর কুরবানীতে পশু জবাইসহ চামড়া সম্পর্কিত  যেসব খেদমত করে থাকে দেশের মাদরাসাগুলো সরকারের কাছ থেকে তার অনুমতি নিতে বেফাকের পক্ষ থেকে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়, বলে জানান মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

পূর্ববর্তি সংবাদকরোনা আক্রান্ত হয়ে মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি
পরবর্তি সংবাদ৩ মাসের লকডাউন শেষে উন্মুক্ত হলো যুক্তরাজ্যের মসজিদগুলো