করোনা: একদিনে মৃত্যু ৪৪ জনের, শনাক্ত ৩ হাজার ২০১ জন, সুস্থ ৩ হাজার ৫২৪ জন

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘন্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ২০১ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। মোট মারা গেছেন ২ হাজার ৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ হাজার ১৪৯ জন।

সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ২০১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তি সংবাদউন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের পথে সাহারা খাতুন
পরবর্তি সংবাদ‘ইসলামের ছায়াতলে এসে আমি জীবনে স্নিগ্ধতা অনুভব করছি’