করোনার ভুয়া রিপোর্ট প্রদান: রিজেন্ট হাসপাতাল সিলগালা

ইসলাম টাইমস ডেস্ক: করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট প্রদান কারণে রাজধানীর উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয়সহ উত্তরা ও মিরপুরে দুটি হাসপাতাল সিলগালা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা এবং বাড়িতে থাকা রোগীদের করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট প্রদান করত রিজেন্ট হাসপাতাল। এছাড়াও সরকার থেকে বিনামূল্যে কোভিড-১৯ টেস্ট করার অনুমতি নিয়ে রিপোর্টপ্রতি সাড়ে তিন থেকে চার হাজার টাকার করে আদায় করত তারা।

এভাবে জনগণের সাথে প্রতারণা করে মোট তিন কোটি টাকার হাতিয়েছে রিজেন্ট। এই সমস্ত অপরাধ ও টাকার নিয়ন্ত্রণ চেয়ারম্যান সাহেব (রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ) নিজে করতেন অফিসে বসে।

সারোয়ার আলম বলেন, রিজেন্টের প্রধান কার‌্যালয় থেকেই এই অপকর্মগুলো হতো বিধায় এটি সিলগালা করা হয়েছে। পাশাপাশি রোগীদের স্থানান্তর করে হাসপাতাল দুটিও সিলগালা করা হয়েছে।

এর আগে সোমবার রাতেই মো. মোহাম্মদ সাহেদের মালিকানাধীন হাসপাতাল থেকে অননুমোদিত র‌্যাপিড টেস্টিং কিট ও একটি গাড়ি জব্দ করা হয়।

পূর্ববর্তি সংবাদকরোনায় ভারতে ২০ হাজার ছাড়িয়েছে মৃত্যু
পরবর্তি সংবাদ৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ হাজার ২৭ জন, সুস্থ ১ হাজার ৯৫৩ জন