কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে তিনজন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌর সদরের বলদাখাল কাজিরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার এসআই মনিরুল ইসলাম জানান, প্রাইভেটকারে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিলেন একই পরিবারের চারজন। ভোর ৫টার দিকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান একজন।

খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর চলক পলাতক রয়েছে।

পূর্ববর্তি সংবাদসাংবাদিক যায়দি প্রেসিডেন্ট বুশকে আবারও জুতা নিক্ষেপ করতে চান
পরবর্তি সংবাদবাংলাদেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে: জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়