মহারাষ্ট্রে পিপিই পরে স্বর্ণের দোকানে ডাকাতি, হতভম্ব পুলিশ!

ইসলাম টাইমস ডেস্ক: করোনাকালে পিপিই পরেই দোকানের দেওয়াল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। দেশটির মহারাষ্ট্রে গয়নার দোকানে এমন ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে এমন ঘটনা দেখার পর হতভম্ব পুলিশ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গয়নার দোকানের দেওয়াল ভেঙে প্রায় ৭৮০ গ্রাম সোনার গয়না লুঠ করে পালিয়ে যায় ডকাতের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্মীরা। এরপর সংগ্রহ করা হয় গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় একেবারে স্বাস্থ্যকর্মীদের মতো পিপিই পরে এসেছে এক দল ডাকাত। মাথায় ক্যাপ, মুখে মাস্ক, ফাইবারের চশমা, হ্যান্ড গ্লাভস- কোনো কিছুরই অভাব নেই। ফলে সিসিটিভি দেখে কাউকেই চিহ্নিত করা সম্ভব হয়নি।

তদন্তকারীদের ধারণা, এই সময়ে মহারাষ্ট্রের রাস্তাঘাটে পিপিই পরে রাতে একদল লোক গেলেও কেউ সন্দেহ করবে না। পুলিশকর্মীদেরও খটকা লাগবে না। সেই সঙ্গে সিসিটিভিতে কিছু বোঝাও যাবে না। তাই দেখেই এমন ফন্দি এঁটেছে ডাকাতের দল। তারপর ডাকাতি করে নিয়ে যায় সোনা-গয়না।

পূর্ববর্তি সংবাদপাপুল-কাণ্ডে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূতের সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে: মোমেন
পরবর্তি সংবাদনীলফামারীতে অসুস্থ গরু জবাই করে গোশত বিক্রি, ২ কসাই আটক