ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

ইসলাম টাইমস ডেস্ক: ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণ-পূর্ব বালির ৮০০ কিলোমিটার অভ্যন্তরে তীব্র ভূকম্পন অনুভূত হয়।

জানা গেছে, এদিনের ভূকম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে অন্তত ৫২৮ ফুট গভীরে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের প্রতিবেদন বলছে, জাভার কেন্দ্রে অবস্থিত বাতাং উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়েছে এদিন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূকম্পনের তীব্রতার কারণে সংশ্লিষ্ট এলাকায় সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে দ্য ব্যুরো অব মেটেরোলজির পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জাকার্তা পোস্ট এ খবর জানিয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘এবার ঢাকা, চট্টগ্রামে কুরবানীর পশু পরিবহণ করবে রেলওয়ে’
পরবর্তি সংবাদকারণ না জানিয়েই তদন্ত শেষ হলো বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনার