এবার যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হচ্ছে টিকটকসহ চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপস

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের পর এবার টিকটকসহ অন্যান্য চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প প্রশাসন অবশ্যই চিনের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো নিষিদ্ধ করার কথা ভাবছে।

এর আগে গালওয়ান সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষের পরই টিকটকসহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার।

বিশেষজ্ঞদের মতে, ভারতের এই সিদ্ধান্ত চীনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ভারত বিকল্প মডেলের সন্ধান দিতে পারলে ডিজিটাল দুনিয়ায় চীনের প্রভাব অনেকটাই কমে যাবে। যা বেজিংয়ের জন্য বড় আঘাত বলেই মত তাদের। চীনের অ্যাপগুলোতে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত নয় বলে অভিযোগ রয়েছে।
পূর্ববর্তি সংবাদকারণ না জানিয়েই তদন্ত শেষ হলো বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনার
পরবর্তি সংবাদইসরায়েলের পশ্চিমতীর দখলের বিরুদ্ধে জনসনের উদ্বেগ প্রকাশ