করোনায় ভারতে ২০ হাজার ছাড়িয়েছে মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: নতুন ৪৬৭ জনের মৃত্যুতে ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১৯ হাজারেরও বেশি মানুষের।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পর ভারতে এখন সংক্রমণ ও মৃত্যুর হার গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক দিনে আরও ২০ হাজার ১৬০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে সেখানে। তাতে ১ কোটি ৩০ লাখ মানুষের এই দেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জন। এই সময়ে করোনাভাইরাসে আরও ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ২০ হাজার ১৬০ জনের।

ভারতে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকলেও প্রতি দশ হাজারে মৃত্যু হারের বিবেচনায় এখনও তা বেশ কম। ভারতে প্রতি দশ হাজারে মৃত্যু হার এখন শূন্য দশমিক ১৫, যেখানে যুক্তরাষ্ট্রে এই হার ৩ দশমিক ৯৭, যুক্তরাজ্যে ৬ দশমিক ৬৫।

পূর্ববর্তি সংবাদবিনা চিকিৎসায় পথে ঘাটে মানুষ মারা যাচ্ছে: অভিযোগ রিজভীর
পরবর্তি সংবাদকরোনার ভুয়া রিপোর্ট প্রদান: রিজেন্ট হাসপাতাল সিলগালা