ইসলাম টাইমস ডেস্ক: করোনাকে কেন্দ্র করে যারা প্রতারণার আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা, সনদ দেওয়া ও প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে।
বুধবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংকটকালে অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। সরকার এসব প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে আছে। এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়।’
















