ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলার বাইপাস মোড় এলাকায় ট্রাকচাপায় মতিয়ার রহমান (৫৫) নামে সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি বোদা উপজেলার চন্দনবাড়ি ই্উনিয়নের খেড়বাড়ি গ্রামের মৃত আবু তালেবের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মতিয়ার রহমান সকালে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বোদায় আসে। এরপর বোদা পল্লী বিদ্যুৎ অফিসে বিল পরিশোধ করে বাসায় ফিরছিলেন। পথে দেবীগঞ্জ হতে পঞ্চগড়গামী ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে নিহত হন মতিয়ার রহমান।
বোদা থানার ওসি আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান সড়ক দুর্ঘটনায় মতিয়ার রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ করলে মামলা হবে।
















