করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ বিমানে উঠতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানিয়েছেন আগামীতে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ বিমানে উঠতে পারবেন না। একটি প্রতিষ্ঠানকে কোভিড-১৯ পরীক্ষা ও সার্টিফিকেট প্রদানের দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ইতালি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো দুঃখজনক। তবে ফেরত পাঠানো বাংলাদেশিরা কবে নাগাদ দেশে ফিরবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

তিনি আরো বলেন, ‘সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, যারা বাইরে যায়, তাদের নিজেদেরও তো দায়দায়িত্ব আছে দেশের মান ধরে রাখার। দেখেন এই ফ্লাইটটা বন্ধ হয়ে গেলো। এখানে অনেকে আছেন যারা ইতালিতে কাজ করেন। তারা না যেতে পারলে কাজ চলে যায় কিনা ভয় আছে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, শুধুমাত্র একটি প্রতিষ্ঠান, ওটার সার্টিফিকেট হবে অনুমোদিত। কোভিড ভাইরাসের অন্য সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না।’

পূর্ববর্তি সংবাদভারতে একদিনে পঁচিশ হাজারের বেশি করোনা শনাক্ত, মৃত্যু প্রায় ৫০০
পরবর্তি সংবাদআরও ৪১ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ৩,৩৬০ জন