কাশ্মীরে বাবা, ভাইসহ বিজেপি নেতা গুলিতে নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তর কাশ্মীরে শেখ ওয়াসিম নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নেতার সঙ্গে গুলিতে নিহত হয়েছেন তার বাবা ও ভাই।

স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে বান্দিপোর জেলায় এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির

ওয়াসিম বিজেপির জেলা শাখার সভাপতি ছিলেন। বুধবার রাতে ওয়াসিম বাবা বসির আহমেদ ও ভাই উমরের সঙ্গে বাড়ির বাইরে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় তাদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, ওই পরিবারের নিরাপত্তায় আট পুলিশ সদস্য নিয়োজিত ছিল। কিন্তু ঘটনার সময়ে তদের কেউই উপস্থিত ছিল না। কর্তব্যে অবহেলার দায়ে তাদের গ্রেপ্তার করা হবে।

তাদের মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং শোক  জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদমারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদভারতীয় সেনাবাহিনীতে ফেসবুকসহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ