চাঁদাবাজির অভিযোগে কথিত যুবলীগ কর্মী আটক

ইসলাম টাইমস ডেস্ক: সাভারের আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে সোহাগ মুন্সী নামের (২৬) যুবলীগের কথিত এক কর্মীকে আটক করেছে পুলিশ। রাতে আশুলিয়ার বাইপাইলের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার দাস।

আটক সোহাগ আশুলিয়া থানা যুবলীগের কর্মী দাবি করলেও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার তা অস্বীকার করে বলেছেন, ‘সোহাগ যুবলীগের কর্মী বা সদস্য নন। যুবলীগে কোনো চাঁদাবাজের জায়গা নেই।’

এদিকে আটক কথিত যুবলীগ কর্মী যুবলীগ নেতা কবির হোসেন সরকার ও মঈনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, চাঁদাবাজির মামলায় রাতে আশুলিয়ার বাইপাইলের একটি এলাকা থেকে সোহাগ মুন্সীকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি আশুলিয়া থানা হেফাজতে রয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, আটক যুবলীগ কর্মী সোহাগ মুন্সীর নামে চাঁদাবাজি ধর্ষণসহ নানা অভিযোগে আশুলিয়া থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এত অপকর্মের পরেও সে কীভাবে এলাকায় রাজত্ব করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। সোহাগ মুন্সীর সর্বোচ্চ সাজা দাবি করেছে তারা।

পূর্ববর্তি সংবাদগভর্নরের বয়সসীমা ৬৭ করে আইন পাশ
পরবর্তি সংবাদ৩০ দিনের জন্য অবরুদ্ধ রিজেন্ট চেয়ারম্যান সাহেদের ব্যাংক হিসাব