থাইল্যান্ডে মারা গেছেন সাহারা খাতুন

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর সময় চিরকুমারী সাহারা খাতুনের বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেওয়া হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পীকারসহ আরো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান সাহারা খাতুন। এরপর তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি তৃতীয় মেয়াদে জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছিলেন।

পূর্ববর্তি সংবাদচীনে টানা বৃষ্টিপাত ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু
পরবর্তি সংবাদকরোনার জাল সার্টিফিকেট দাতা সাহেদের বাবার মৃত্যু হলো করোনায়