যত ক্ষমতাবান হোক শাহেদকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,  রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ যে কাজ করেছে শাস্তি তাকে পেতেই হবে। সে যত ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে শাহেদের বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশের পক্ষ থেকে ইমিগ্রেশন বিভাগকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়।

আরো পড়ুন: ৩০ দিনের জন্য অবরুদ্ধ রিজেন্ট চেয়ারম্যান সাহেদের ব্যাংক হিসাব

এর আগে, নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা একে একে সিলগালা করে দেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আরো পড়ুন: সাহেদের লুটপাটের হাত বিস্তৃত ছিল সরকারের আরো বিভিন্ন দপ্তরে

পূর্ববর্তি সংবাদ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৯৪৯ জন, সুস্থ ১ হাজার ৮৬২ জন
পরবর্তি সংবাদমোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে কোরবানির পশু ঢুকতে না দেওয়ার ‘হঠকারী’ সিদ্ধান্ত!