ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ফরিদপুর জেলা কমিটির সভাপতি ডা. মনিরুজ্জামানের (৬৮) মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে মারা যান তিনি। সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার ঢুহাটি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
গত ২৮ জুন কমরেড মনিরুজ্জামান করোনা উপসর্গ নিয়ে ফমেক হাসপাতালে ভর্তি হন। এর পর করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এলে তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার সেখানেই তিনি মারা যান।
















