অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক, কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেষ পর্যন্ত ধরা পড়তেই হবে। অপরাধীর কোনো পরিচয় নেই, দুর্বৃত্তের কোনো দল নেই।

ওবায়দুল কাদের আজ বুধবার সকালে সচিবালয়ের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। রিজেন্ট হাসপাতাল ও জেকেজি’র কর্তাব্যক্তিদের গ্রেপ্তারই প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান।

এ সময় বন্যাদুর্গত এলাকায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তি সংবাদসাহেদকে গ্রেপ্তারের বিষয়টি কোনো নাটকের অংশ: সংশয় রিজভীর
পরবর্তি সংবাদসীমান্তে শক্তি বাড়াতে এবার ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ভারত