ইসলাম টাইমস ডেস্ক: খুলনা বিভাগে করোনায় মৃতদের কাফন-দাফনে ৭০টি টিমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে খেদমতে খলক ফাউন্ডেশনের উদ্যোগে।
যশোর জেলা অডিটোরিয়াম ও খুলনা ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে গত রবি-সোমবার-এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় খেদমতে খলক ফাউন্ডেশন খুলনা বিভাগের সকল উপজেলার সমন্বয়ে গঠিত ৭০টি টিম অংশ গ্রহণ করেন।
কর্মশালাশেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা, লেঃকর্ণেল নিয়ামুল হালিম খান সেনা কর্মকর্তা যশোর; মোঃ আহসান উল্লাহ শরিফী, অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, যশোর খেদমতে খলক ফাউন্ডেশনের পরিচালক মুফতি ইয়াহইয়া প্রমুখ।
এ সময় ভয়াবহ পরিিস্থিতি থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তির এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এর আগে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহিদুল ইসলামসহ প্রশিক্ষক টীম। পরে খেদমতে খলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের
সাধারণ সম্পাদক মুফতি আজিমুদ্দিন, ও সদস্য মুফতি সাইফুল ইসলাম প্রতিটি দলকে পিপিই, মাস্ক,
হ্যান্ড স্যনিটাইজার, জীবাণুনাশক স্প্রে মেশিনসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেন। খুলনা বিভাগে যে কোন স্থানে
করোনা উপসর্গ বা করোনায় মৃতদের কাফন-দাফনের জন খেদমতে খলক ফাউন্ডেশনের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়।
















