ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৩ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৪৯৬ জনের।
২৪ ঘন্টায় নতুন এক হাজার ৯৪০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬ হাজার ৯৬৩ জন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর ১২ হাজার ৮৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি।’
















