বিশ্বে করোনা থেকে সেরে উঠলেন ৮১ লাখের বেশি মানুষ

ইসলাম টাইমস ডেস্ক: চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তবে আশার কথা হলো এ রোগ থেকে সুস্থ হয়েছেন আক্রান্ত বেশিরভাগ মানুষই।

ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ লাখ ৪৮ হাজার ৫২৪জন। যা আক্রান্তের ৫৬.৫১%। বুধবার পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৬০৯ জন।

এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৮৩৯ জনের। যা আক্রান্তের ৪.২৯%।

করোনার তথ্য প্রকাশকারী ওয়েবসাইট কভিডভিজ্যুয়ালাইজার থেকে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। নিউমোনিয়ার মতো লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদস্কাইপিতে তারেক রহমানের সাথে কথা বলেছিল সাহেদ: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদসেই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির মামলা সচল রাখতে দুদকের আবেদন