রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মারা গেছেন

ইসালাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মারা গেছেন। আজ শুক্রবার সকালে বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ’র (ইউডা) ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক এমাজউদ্দীন আহমদ তুলনামূলক রাজনীতি, প্রশাসন-ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করেন। শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরুপ ১৯৯২ সালে একুশে পদক পান অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।

পূর্ববর্তি সংবাদআর্মেনিয়ার সঙ্গে সংঘাতের মধ্যেই বরখাস্ত হলেন আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদদ্বীনদারী ও আমাদের পরিবারিক জীবন