ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের এর প্রভাবে ২০২০ সালের মধ্যে ১৩২ মিলিয়নের বেশি মানুষ অনাহারের শিকার হওয়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানোম গ্যাব্রিয়েসুস গতকাল শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, মহামারী এবং একে নিয়ন্ত্রণে জারি করা নিষেধাজ্ঞার কারণে ২২০ মিলিয়ন মানুষ দীর্ঘ জরুরি অবস্থার মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখনো বছরের পর বছর সংঘাত এবং অন্যান্য মানবিক সংকটে বিপর্যস্ত। কোভিড-১৯ এ সংকটগুলোকে আরো অনেক বাড়িয়ে তুলেছে,’ বলেন ডব্লিউএইচও’র মহাপরিচালক।
















