ইসলাম টাইমস ডেস্ক: ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত তিন দিনে ভারতে ১ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন ও মারা গেছেন ৬৮৭ জন। খবর এনডিটিভির।
সরকারি হিসেবে দেশটিতে মৃতের সংখ্যা শুক্রবারই ২৫ হাজার পেরিয়েছে। বড় রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু বাদে অন্য সব ক’টিতে সংক্রমণ ঊর্ধ্বমুখী।
যদিও এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, কিছু এলাকায় স্থানীয় পর্যায়ে সংক্রমণ দেখা দিয়েছে। কিন্তু গোষ্ঠী-সংক্রমণ শুরু হয়নি। তা শুরু হলে স্বাস্থ্য সংক্রান্ত বিধিতে পরিবর্তন আনা হবে।
আন্তর্জাতিক সমীক্ষা বলছে, ভারতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৯ হাজারের বেশি। কিন্তু কেন্দ্রের কাছেও এর কোনও চটজলদি সমাধান নেই।
















