ইসলাম টাইমস ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ৭০৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২ হাজার ৬৬ জন। মোট মারা গেছেন ২ হাজার ৫৮১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৩ জন এবং মোট সুস্থ ১ লাখ ১০ হাজার ৯৮ জন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০,৯২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১০,১৭,৬৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
















