ইসলাম টাইমস ডেস্ক: দুই দেশের সীমানা উত্তেজনার মধ্যেই এবার ভারতের বারাণসীতে এক নেপালি যুবকের মাথা মুড়িয়ে তাকে জোর করে জয় শ্রী রাম বলানোর ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় জয় শ্রী রাম বলানোর পাশাপাশি তারা নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বিরুদ্ধে স্লোগান তুলতেও বাধ্য করে। সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী দাবি করেছেন, হিন্দুদের ভগবান রামের নেপালে জন্ম। আসল অযোধ্যা, কাঠমাণ্ডুর কাছে অবস্থিত। এরপর থেকে ভারতের জনগণ ওলির উপর আরও চড়াও হতে থাকে।
অপরদিকে, এই ভিডিও ভাইরাল হতেই মাঠে নামে পুলিশ। বারাণসীর পুলিশ প্রধান অমিত পাঠক বলেছেন, “এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি ৯ জনকে চিহ্নিত করা গিয়েছে। আমরা কড়া ব্যবস্থা নেবো। অরুণ পাঠক নামে এক অভিযুক্ত ভিডিও শেয়ার করেছেন। বাকি যাদের দেখা গিয়েছে, ওরা অরুণের সহযোগী।”
















