ইসলাম টাইমস ডেস্ক: ডিবি পুলিশের রিমান্ডে থাকা মোহাম্মদ সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসায় প্রতারণার শিকার প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবি। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে এ নোটিশ পাঠানো হয় আজ।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ নোটিশ পাঠান। ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, নোটিশে আরও বলা হয়েছে ৪৮ ঘন্টার মধ্যে দেশের সকল বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতালের তালিকা প্রকাশ করতে হবে।
এছাড়া রিজেন্ট হাসপাতালে প্রতারণার শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতে হবে সরকারের পক্ষ থেকে। অন্যথায় উচ্চ আদালতে এ নিয়ে রিট পিটিশন দাখিল করা হবে।
এছাড়া আইনী নোটিশে প্রতিটি থানায় স্বাস্থ্য মনিটরিং কমিটি করতে বলা হয়েছে।
















