ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন সেপ্টেম্বরে স্কুল খোলার সরকারি ঘোষণাকে প্রত্যাখ্যান করে ১৫ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে।
পাকিস্তানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন এক সম্মিলিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছে যে,৬-৮ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এতে বাচ্চাদের ক্ষতি হচ্ছে। আমরা দেশ ব্যাপী ১৫ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিচ্ছি।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের প্রধান হিদায়াত খান বলেন, করোনা এখন বিদায়ের পথে। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। সরকারের সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু সরকার আমাদের কথায় কান দেবে না। যদি সরকার আমাদের প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করে তাহলে আমরা মিলিয়ন মার্চ করব।
‘মাদরাসা খুলে গেছে। তারা তো পরীক্ষাও নিয়েছে। আমরা আমাদের প্রতিষ্ঠান খুলে ফেলব।’ বলেন হেদায়াত খান।
প্রসঙ্গত, পাকিস্তানে ইতিপূর্বে ১৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হয়েছে।
















