ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলের পৃষ্ঠপোষকতায় সৌদি আরব বিষয়টি এখন আর গোপন নেই। হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহর জন্যে প্রার্থনা করেছেন ইসরাইলের ইহুদি র্যাবাই। গল ব্লাডারের প্রদাহ ভোগের পর রিয়াদ হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি বাদশাহ। জেরুজালেম ভিত্তিক রাব্বি, ডেভিড রোজেন, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।
ইসরাইলের আরবি ভাষার পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে যে, রোজেন ৮৪ বছর বয়সী সালমানের জন্য তার জনগণকে নেতৃত্ব দিতে এবং সমগ্র বিশ্বে শান্তি প্রচারের জন্য প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, রোজেন ইংল্যান্ডে জন্মগ্রহণকারী একজন ইহুদি। তিনি কিশোর বয়সে জেরুজালেম আসেন। এবং ইসরাইলের সৈন্য হিসাবে ছয় দিনের যুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি ইসরিইলের আন্তধর্মীয় সংলাপ কমিশনেরও প্রধান।
















