ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণে বংশালের কসাইটুলীতে মইনুল নামে তিন বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার বাবা-মা ও বড় বোন।
বৃহস্পতিবার সকালে ঘটে এ ঘটনা। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সড়কে গ্যাস লাইন বিস্ফোরণের পর বাসার আংশিক দেয়াল ধসে পড়ে এবং একই পরিবারের চারজন দগ্ধ হন। এসময় ঘটনাস্থলেই শিশু মইনুলের মৃত্যু হয়। এরপর তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মৃত মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বড় বোন জান্নাতুল ইসলাম (৪)।
















