ভারতে ১২ লাখ ছাড়িয়ে গেছে করোনা, মৃত্যু ৩০ হাজার

ভারতজুড়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। মোট ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন।

বুধবার সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা হয় ভারতে। এদিন সংগ্রহ করা হয় ৩ লাখ ৫০ হাজার ৮২৩ জনের নমুনা। কর্তৃপক্ষ বলছে, সবমিলিয়ে ভারতে দেড় কোটির বেশি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

পূর্ববর্তি সংবাদদীর্ঘ অবরোধ শেষে পটুয়াখালীতে ইলিশ শিকারে জেলেদের যাত্রা
পরবর্তি সংবাদআশুলিয়ায় দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই