ইসলাম টাইমস ডেস্ক: ব্যাপক জন-সমাগমের মধ্য দিয়ে বড় আড়ম্বর পরিবেশে ৮৬ বছর পর নামায আদায় হল আয়া সোফিয়াতে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান দেশটির একাধিক মন্ত্রীসহ উপস্থিত ছিলেন জুমার নামাযে।
গতকাল তাকবীর ধ্বনিতে মুখরিত ছিল ইস্তাম্বুলের আকাশ-বাতাশ। ৮৬ বছর পর জুমার নামায আদায়ের দিনটিকে উদযাপনের জন্য তুরস্কের ধর্ম মন্ত্রণালয় বর্ণিল আয়োজন করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে গতকালের ঐতিহাসিক দিনের মনোত্তীর্ণ কিছু স্থিররচিত্র প্রকাশ করেছে।

১. হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ৮৬ বছর পরে এই মিনারাতে শোনা গেছে এই সুর। অবশ্য তুরস্কবাসী মুআযযিনের ডাকার অপেক্ষায় বসে ছিল না।

২. ফজরের পর থেকে ইস্তাম্বুল অভিমুখে মানুষ ছুটেছে সারা দেশ থেকে। এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে পারা গর্বের।

৩. আকাশে প্রচণ্ড রোদ। খুব কী কষ্ট হচ্ছে? হোক। তাতে কী! ‘নামাযের জন্য অপেক্ষা তো নামাযেরই মতো’।
ইসতাম্বুলবাসীও সারা দেশ থেকে আগত মুসল্লিদের মেহমানদারি করার সুযোগ হেলায় হারাতে চায়নি।

৪. আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন।… সকল প্রশংসা তো কেবল তাঁরই। যিনি সকল নেয়ামতের পাশাপাশি আয়া সোফিয়াতে নামায আদায় করতে পারার নেয়ামত থেকেও মাহরুম করেননি।

৫. সুবহানা রাব্বিয়াল আযিম।

৬. “মসজিদে উ শুদ হামাহ রুয়ে যমিন- সমগ্র পৃথিবীকেই আমাদের জন্য নামাযের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। মহিমান্বিত হে রব, আমাদের সিজদাকে কবুল করুন।

৭. ‘আলহামদুলিল্লাহিল্লাযি হাদানা লি হাযা’। ‘হে পরওয়ারদিগার, আপনার অনুগ্রহেই আমরা সত্যের দেখা পেয়েছি’। আমাদের এই পথে অটল রাখুন।

৮. “রাব্বিজআল হাযাল বালাদা আমীনা”- আমাদের প্রাণপ্রিয় এ ভূমিকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন।

৯. করোনার ভয় আছে। তাতে কী! মাস্ক পরেই তো এসেছি। কিছুটা দূরত্বেও বসেছি। বাকী আল্লাহ ভরসা।

১০. ‘আলহামদু লিল্লাহিল্লাযি ফাদদালানা আলা কাসিরিম মিন ইবাদিহিল মুমিনীন’। শোকর আল্লাহর। অগণিত বান্দাদের মাঝে আমাকে সম্মানিত করেছেন।
















