ইসলাম টাইমস ডেস্ক: ইউরোপ জুড়ে মুসলমানরা আনন্দ প্রকাশ করেছেন আয়া সোফিয়ার উদ্বোধনে। গতকাল জুমার নামাজের মাধ্যমে পুনরায় নামাজের জন্য দীর্ঘ ৮৬ বছর পর খুলে দেওয়া হল আয়া সোফিয়া।
ভেহবিজা সেকেরোভিক, বসনিয়ার রাজধানী সারাজেভোর প্রসিদ্ধ ঐতিহাসিক হাসরেব বেগ মসজিদের মুআজজিন তুর্কী প্রেসিডেন্ট মসজিদ খোলার ব্যবস্থা করার জন্যে ধন্যবাদ জানান।
আনাদুলু এজেন্সিকে ব্রাসেলসের সুলাইমান মুরতাজা বলেন, নামাজের জন্য আয়া সোফিয়া খুলে দেওয়া মুসলিম বিশ্বের জন্য এক ইতিবাচক উন্নতির নিদর্শন।
‘আমি এরদোগানকে সেখানে নামাজ পড়তে দেখেছি। আমি লাইভে দেখেছি। সত্যি দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর।’ বলেন তিনি।
বেলজিয়ান মুসলিম ডেমা হাবিবও এ উদ্যোগকে স্বাগত জানান। ‘আমি মসজিদ দেখিনি। আমার দেখেতে মনে চায় মসজিদটিকে,’ যোগ করেন হাবিব।
স্টকহোমে ইরাকী বংশোদ্ভূত একজন মুসলিম আনাদুলুকে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে আয়া সোফিয়াকে আবার নামাজের জন্য উম্মুক্ত করা হয়েছে। আল্লাহর শোকরিয়া যে এটি শুক্রবাবের নামাজের মধ্য দিয়ে খোলা হয়েছে।’
‘আমরা তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যারা আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে হিসাবে খোলার ক্ষেত্রে অবদান রেখেছেন।’ বলেন সুইডেনের একজন মুসলিম আহমদ আল তানতাভি।
ডেইলি সাবাহ
















