ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ২৭৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। মোট মারা গেলেন ২ হাজার ৯২৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯২ জন এবং মোট সুস্থ ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
রবিবার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
















