দিনে ৫ বার ‘হনুমান চালিশা’ পড়লে করোনা হবে না: বিজেপি নেত্রী

ইসলাম টাইমস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ভারতের বিজেপি নেতা-নেত্রীদের অদ্ভূত দাওয়াই টোটকা চলছেই। এবার বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুর বলেছেন, কেউ যদি ২৫ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দিনে পাঁচবার করে ‘‌হনুমান চালিশা’‌ পড়েন তাহলে তার করোনাভাইরাসের সংক্রমণ হবে না।

শনিবার টুইটারে একথা লেখেন প্রজ্ঞা। উল্লেখ্য, আগামী মাসের পাঁচ তারিখই অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজো।

তিনি লিখেছেন, ‘‌চলুন সবাই মিলে আধ্যাত্মিক জোর লাগাই মানুষের সুস্থতা কামনায় আর করোনাভাইরাস মহামারিকে শেষ করতে। নিজের বাড়িতেই ২৫ জুলাই থেকে পাঁচ আগস্ট দিনে পাঁচবার হনুমান চালিশা পড়ুন। শেষ দিনে প্রদীপ জ্বালিয়ে আরতি করে এই অনুষ্ঠান সম্পন্ন করুন। যখন সারা দেশের হিন্দুরা হনুমান চালিশা পড়বেন একসুরে, তখন তা নিশ্চিতভাবেই কাজ দেবে এবং আমরা করোনাভাইরাসমুক্ত হয়ে যাব। এটা প্রভু রামের কাছে আপনাদের প্রার্থনা।’

আগামী ৪ আগস্ট পর্যন্ত ভোপালে লকডাউন দিয়েছে মধ্য প্রদেশ সরকার। কিন্তু রাম মন্দিরের ভূমিপুজোর দিনই তার প্রস্তাবিত অনুষ্ঠান সম্পন্ন করতে বলেছেন প্রজ্ঞা। ওই দিনটি দীপাবলীর মতো যেন পালন করে সবাই, সেই ইচ্ছাপ্রকাশ করেছেন এই বিজেপি সাংসদ।

সূত্র : এনডিটিভি।

পূর্ববর্তি সংবাদকরোনা রিপোর্ট জালিয়াতি করায় বিমানবন্দর থেকে ফেরত শাহজাহান খানের মেয়ে
পরবর্তি সংবাদলেবাননে দুই দিনে ২৯ বার আকাশসীমা লংঘন করেছে ইসরাইল