‘তরবারি হাতে খোতবা দেয়া আমাদের ঐতিহ্য’, আয়া সোফিয়ায় শুরু হচ্ছে মাদরাসা

ইসলাম টাইমস ডেস্ক: তুর্কী ধর্মীয় নেতা শুক্রবার বলেছেন, জুমার নামাজের সময় তরবারি হাতে নিয়ে খোতবা দেয়া আমাদের ঐতিহ্য। এটি আমাদের বিজয়ের নিশানা।

আয়া সোফিয়ায় শুক্রবার জুমার নামাজ পড়ানোর পর আলি ইরবাস সাংবাদিকদের বলেন, তুরস্কে প্রায় পাঁচ শত বছর তরবারি হাতে খোতবা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আমরা এখন থেকে আমাদের এ ঐতিহ্য আবার ধারণ করব।

মসজিদ যা আমাদের বিজয়ের নিদর্শন সেখানে তরবারি হাতে খোতবা আমাদের ঐতিহ্য। যোগ করেন আলী ইরবায, তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান।

আয়া সোফিয়া চার্চ হিসাবে ব্যবহার হয়েছে ৯১৬ বছর, মসজিদ হিসাবে ব্যবহার হয়েছে প্রায় ৫০০বছর। অতি সম্প্রতি জাদুঘর হিসাবে ব্যবহার হয়েছে ৮০ বছর।

আমি আশা করি, অনেক লোক এ মসজিদে নামাজ পড়বেন। তারা তাদের ধর্ম এখান থেকে শিখবেন। আমরা আয়া সোফিয়া মাদরাসাও পুনরায় চালু করব। যেভাবে আয়া সোফিয়া প্রতিটি কোনে কোনে কুরআন শেখানো হত এখনো আবার আয়া সোফিয়ায় কুরআন শেখানো হবে।

মসজিদ শিক্ষাগার হিসাবেও ব্যবহার হত। আমাদের নবীজী সল্লাল্লাহু আলািইহি ওয়া সাল্লাম তার সাহাবাদেরকে মসজিদেই গড়ে তুলেছেন, যোগ করেন ইরবায।

মসজিদ ছাড়াও তুরস্কের আয়া সোফিয়া তুরস্কের ও বিদেশী পর্যটকদের অন্যতম পসন্দের জায়গা।

১৯৮৫ সনে আয়া সোফিয়াকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে যুক্ত করা হয়। তুরস্কে প্রেসিডেন্ট এরদোগান এবং অন্যান্য তুর্কী নেতারা দীর্ঘ দিন ধরে আয়া সোফিয়াকে  জাদুঘর থেকে পুনরায় মসজিদে প্রত্যাবর্তনের জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন।

গত ১০ জুলাই তুরস্কের একটি কোর্ট ১৯৩৪ সনে আয়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন, যা আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তরের পথকে মসৃণ করে।

প্রত্মতাত্ত্বিক ঐতিহ্য হিসাবে স্থাপনাটি আগের মত পর্যটকদের জন্য কোনো চার্জ ব্যতিরেকেই খোলা থাকবে।

ডেইলি সাবাহ

 

পূর্ববর্তি সংবাদফেরত পাঠানোর কথা বলেও ১৪ দিনের রিমান্ডে রায়হান কবির
পরবর্তি সংবাদগতবছর থেকে বর্গফুট প্রতি ১০ টাকা কমিয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ