ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেড় বছর ধরে আমি মন্ত্রী। দুর্ভাগ্য বলতে পারেন- এর অর্ধেক ডেঙ্গু মোকাবিলায় গেছে, বাকি অর্ধেক করোনায় যাচ্ছে। করোনা মোকাবিলায় আমরা সফল। পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যুহার।
সোমবার (২৭ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যখাতে বাইরের প্রভাব অনেক বেশি। যা কমাতে হবে। এছাড়া এ খাতে যোগ্য লোককে যোগ্য স্থান দিতে হবে বলে মন্তব্য করেছেন জাহিদ মালেক।
মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য খাতের যেখানেই অন্যায় হবে, সেখানেই ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য সেবার জন্য নজরদারি করতে হবে। স্বাস্থ্যখাতে সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর প্রভাব রয়েছে, সেগুলো কমাতে হবে।
















