ইসলাম টাইমস ডেস্ক: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ কে এম আমানুল ইসলাম চৌধুরী (৮৩) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ দুপুর ১টায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।
২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করেছেন আমানুল ইসলাম।
কর্ম-জীবনে তিনি বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক, পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান, ডেসার চেয়ারম্যান ছিলেন। অতিরিক্ত সচিব পদমর্যাদায় তিনি অবসর গ্রহণ করেন। মরহুম হাফিজ উদ্দিন চৌধুরী এবং মরহুমা আছিয়া খাতুনের দ্বিতীয় সন্তান আমানুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯৩৪ সালে বিক্রমপুরের শ্রীনগরের বাড়ৌইখালি গ্রামে বাবার বাড়িতে।
















