ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর সীমান্তে ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের ভূখণ্ডে ২০০ মিটার ভেতরে অনুপ্রবেশ করলে ওই কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়।
ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টারটি কাশ্মীরের পানাডু সেক্টরের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করলে গুলি করে ভূপাতিত করা হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, চলতি বছরে ভারতীয় অন্তত ১০টি কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে।
আরো পড়ুন: হাসিনা-ইমরান ফোনালাপে ছিল কাশ্মির ইস্যুও
















