প্রশ্ন: শুনেছি হালাল পশুর কিছু জিনিস খাওয়া যায় না। সেই জিনিসগুলো কয়টি ও কী কী?
উত্তর: হালাল পশুর সাতটি জিনিস খাওয়া নিষেধ। সেগুলি হল-
১. প্রবাহিত রক্ত
২. অণ্ডকোষ
৩. চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি
৪. মূত্রথলি
৫. পিত্ত
৬ ও ৭. নর ও মাদার গুপ্তাঙ্গ।
এ সংক্রান্ত হাদীসটি হল-
كَرِهَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ مِنَ الشّاةِ سَبْعًا: الْمَرَارَةَ، وَالْمَثَانَةَ، وَالْغُدّةَ، وَالحَيَا، وَالذّكَرَ، وَالْأُنْثَيَيْنِ، وَالدّمَ.
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর সাতটি জিনিস অপছন্দ করেছেন: পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নর ও মাদার গুপ্তাঙ্গ, অ-কোষ, (প্রবাহিত) রক্ত। (কিতাবুল আছার মুহাম্মাদ রাহ., হাদীস ৮০৮)
-ফতোয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা
আরো পড়ুন: কুরবানীর পশু সংক্রান্ত জরুরি মাসায়েল
ঈদুল আযহা ও সংশ্লিষ্ট কিছু আমল
গরুর চামড়া হতে পারে অনেক মজাদার খাবার
কোরবানি ইসলামের অন্যতম শিআর, মহামারির অজুহাতে বিকল্প চিন্তার সুযোগ নেই
















