ইসলাম টাইমস ডেস্ক: তুর্কী প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের ব্লাক সি প্রদেশের ট্রাবজোনে অবস্থিত ঐতিহাসিক সুমেলা চার্চ পুনপ্রতিষ্ঠা সম্পন্ন করে খুলে দিয়েছেন। মঙ্গলবার তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই চার্চ উদ্বোধন করেন।
উদ্বোধন কালে এরদোগান বলেন, যদি তুরস্ক বিভিন্ন জাতি ও সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল না হত যেমনটি পশ্চিমা কিছু দেশ দাবি করে তাহলে তুরস্ক এ ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষন করত না। এবং খুলে দেওয়ার উদ্যোগ নিত না।
তিনি আরো বলেন, আগামি অগাস্ট থেকে তুরস্কের অর্থোডক্স খৃস্টানরা এই আশ্রমে অনুষ্ঠিত লিটানি অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারবে।
প্রসঙ্গত, তুরস্কের সুমেলা চার্চ একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা। ২০০০সনে এটি ইউনেসকোর অস্থায়ী ওয়ার্লড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়। এটি তুরস্কের একটি বিখ্যাত পর্যটনকেন্দ্রও। ২০১৬ সনে স্থাপনাটির মেরামতের কাজ শুরু হয়েছিল।
















